সোমবার, ৫ অক্টোবর, ২০২০

কোভিড ১৯ - মমতা ব্যানার্জি

 


কোভিড ১৯ 

 মমতা ব্যানার্জি


বস্তাপচা ময়লায় ঢেকে গেছে পৃথিবীটা

মানুষ, মানুষ থেকে দূরে।

ছোঁয়া যাবেনা স্নেহের পরশকে।

কালও যা ছিল

হাতের ছোঁয়ায় আশির্বাদ

আজ তা পরশমনির

স্পর্শ থেকে বাদ।

এ কি ভয়ার্ত বেশ

সারাবিশ্ব এক থেকে অন্যে

সন্দিহান অবকাশের নিশিরাত্রি!

মাত্র দুমাসে পৃথিবীর

হাওয়া বদল!

দেখা হল কথা হল না।

মনটায় মেঘের ছায়া ,

চুলগুলো উদভ্রান্ত।

কারো সাথে দেখা হল

কথা হচ্ছে না।

সারা পৃথিবীটা

বদলে গেল।

বদলে গেল মানসিকতা

সবাই দূরে দূরে।

দূরের দূরত্বটাই আজ সবচেয়ে বেশি ভরসার।

সারা বিশ্ব আজ বিশ্ব পন্ডিত!

কি পারলোনা

একটা ভাইরাসকে দমন করতে ?

হার মানলো সারা বিশ্ব ?

সবার মুখ দেখা

সবার জন্য বন্ধ।

সব গবেষণাকে

জব্দ করলো

একটা মাত্র শব্দ

করোনা, কোভিড ১৯।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন