শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

ইয়া মউলা আলী আঃ ১৬ টা নাম। Ya Maula Ali AH: 16 name.






ইয়া মউলা আলী আঃ ১৬ টা নাম।

 

ইয়া মউলা আলীউল্লা

ইয়া মউলা আলী আহম্মদউল্লা

ইয়া মউলা আলী রাব্বিউল্লা

ইয়া মউলা আলী বরজখউল্লা

ইয়া মউলা আলী শিরউল্লা

ইয়া মউলা আলী রুহুউল্লা

ইয়া মউলা আলী ক্লফউল্লা

ইয়া মউলা আলী এলহামউল্লা

ইয়া মউলা আলী হাক্কুলউল্লা

ইয়া মউলা আলী আইনালউল্লা

ইয়া মউলা আলী হরদউল্লা

ইয়া মউলা আলী ছামাউল্লা

ইয়া মউলা আলী হাদ্দরউল্লা

ইয়া মউলা আলী হুউল্লা

ইয়া মউলা আলী শাহিউল্লা

ইয়া মউলা আলী মদদ মুশকিল কুষা ৷

 

আলী (আঃ) হলেন ধর্মীয় জ্ঞানের শিক্ষক-

আলী (আঃ)-এর জ্ঞান ও বিদ্যা বুদ্ধি এতই বিস্তৃত ছিল যে

এমনকি তার বিরোধী পক্ষও তা অস্বীকার করেনি 

বরং তাঁর পূর্ববর্তী তিন খলিফা সহ অন্য সবাই তাদের বিপদ ও দুর্যোগপূর্ণ সময়গুলোতে আলী (আঃ)-এর জ্ঞান ও বিদ্যা থেকে উপকৃত হয়েছেন।

 

রাসুল (সাঃ) এর বিশেষ খাদেম আনাস ইবনে মালেক বর্ণনা করেন যে

রাসুল (সাঃ) আলীকে (আঃ) উদ্দেশ্য করে বলেনঃ

'আমার পরে তুমি আমার উম্মতের বিভেদ (ও সমস্যাদির) সমাধানকারী

(মোস্তাদরাক উস সাহিহাইন, খণ্ড-৩, পৃষ্ঠা-১২২; কানযুল উম্মাল, খণ্ড-৬, পৃষ্ঠা-১৫৬; আহকাক উল হাক্ক, খণ্ড-৬, পৃষ্ঠা-৫২-৫৩)

 

হযরত আলী (আঃ) রাসুল (সাঃ)-এর ওফাতের পর এ গুরুত্বপূর্ণ বিষয়ের দায়িত্ব পালন করেন, রাসুল (সাঃ)-এর জীবদ্দশায় কোরআন পুথিবদ্ধ হয়নি তাই আলী (আঃ) রাসুল (সাঃ)-এর ওফাতের পর পবিত্র কোরআনকে পুথিবদ্ধ করার জন্য কসম খেয়ে বলেন যে যতক্ষন কোরআনকে পুথিবদ্ধ করে সংরক্ষিত করতে না পারব ততক্ষন আবা গায়ে দেবনা (অর্থাৎ বাইরে বেরুবো না) তবে শুধুমাত্র নামাজ পড়ার জন্য বেরুতে পারি।

(আল এসতিয়ব, পৃষ্ঠা-১১০৯; এহতেজাযে তাবারসি, পৃষ্ঠা-২৩৯)

 

অতঃপর তিনি পবিত্র কোরআনের নাসেখ, মানসুখ, মোহকাম, মতাসাবেহ, প্রকাশ্য ও গোপন সকল বিষয়াদির শিক্ষা ও তাফসীরের কাজে মগ্ন থাকেন এবং ইমাম হাসান, ইমাম হুসাইন (আঃ), ইবনে আব্বাস ও ইবনে মাসউদের মত বড় বড় মোফাসসের গড়ে তুলেন যাতে করে তারা মুসলিম উম্মাহর নানাবিধ সমস্যা কোরআন ও হাদীসের আলোকে সমাধান করতে পারেন। সাথে সাথে নব্য বিজিত মুসলিম দেশসমূহে ইসলামী সাংস্কৃতির চর্চা ও তাদের পুরোনো ও বাতিল সাংস্কৃতির উপর ইসলামের সাংস্কৃতিক বিজয় অর্জন করতে সহায়তা করতে পারে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন