রবিবার, ৮ নভেম্বর, ২০২০

এক চক্ষেতে হাসন কান্দে - Fakir Lalon Saha - Elme Marefat


 এক চক্ষেতে হাসন কান্দে  -  Fakir Lalon Saha 

এক চক্ষেতে হাসন কান্দে
আর এক চক্ষে লালন আমার
এক চক্ষেতে হাসন কান্দে
আর এক চক্ষে লালন..
গুরু তোমার বিরহের ছলে
আমার বুকের আগুন আমার
এক চক্ষেতে হাসন কান্দে
আর এক চক্ষে লালন..

এক পথে তোর জগত জোড়া সুখেরি আলো
আর একটা পথ নাইরে চেনা আঁধারে কালো
এক পথে তোর জগত জোড়া সুখেরি আলো
আর একটা পথ নাইরে চেনা আঁধারে কালো
আমি জানি গুরু তুমি আছো সেইনা পথে
আমি জানি গুরু তুমি আছো সেইনা পথে
আমি পাগল সব ছেড়েছি তোমায় ভালোবেসে
আমার এক চক্ষেতে হাসন কান্দে
আর এক চক্ষে লালন

হাসনের মাটির পিঞ্জিরায় কান্দে আমার মন
লালন বলে ভোলা মনরে সঁপে দে এখন
হাসনের মাটির পিঞ্জিরায় কাঁদবে আমার মন
লালন বলে ভোলা মনরে সঁপে দে এখন
আমার হৃদয় দিলাম গুরু তোমার চরণতলে
আমার হৃদয় দিলাম গুরু তোমার চরণতলে
তুমি আমায় গ্রহন কর শুদ্ধ কর মোরে

ওরে আমার এক চক্ষেতে হাসন কান্দে
আর এক চক্ষে লালন..
আমার এক চক্ষেতে হাসন কান্দে
আর এক চক্ষে লালন..
গুরু তোমার বিরহের ছলে
আমার বুকের আগুন
আমার এক চক্ষেতে হাসন
কান্দে আর এক চক্ষে লালন..

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন